Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

ঘাস কাটা মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ঘাস কাটা মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে বৈদ্যুতিক কাটার মেশিনে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সদকী ইউনিয়নের দরবেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত নারী সদকী ইউনিয়নের সাধু চরণের স্ত্রী অনিতা মন্ডল (৪৫) । নিহতের মেয়ে বৃষ্টি খাতুন জানান, শুক্রবার সকালে গরুর খাবারের জন্য তার মা বৈদ্যুতিক চাফ্ কাটার মেশিনে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন।

 

এসময় তিনি চিৎকারে করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে তার মাকে উদ্ধার করে কুমারখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, বৈদ্যুতিক ঘাস কাটা মেশিনে বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। পরিবার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।