Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

গৃহকর্তা মসজিদে, মা-মেয়েকে গলাকেটে হত্যা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
গৃহকর্তা মসজিদে, মা-মেয়েকে গলাকেটে হত্যা

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় মা-মেয়েকে গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার আলী আকবরডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ওসি মো. আরমান হোসেন।

 

নিহতরা হলেন- নুর আকতার সওদাগরের স্ত্রী রুনা আকতার ও ৬ বছরের মেয়ে জারিয়া আকতার।

 

স্থানীয়রা জানান , শুক্রবার দুপুরে বাড়ির গৃহকর্তা নুর আকতার স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। তিনি নামাজ শেষে বাড়ি ফিরে কারো কোনো সাড়া-শব্দ না পেয়ে রান্নাঘরে খোঁজ নিতে যান। এ সময় রান্নাঘরের মেঝেতে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

 

পরে তাদের শরীর নড়াচড়া করে দেখেন তারা মারা গেছেন। পরে স্থানীয়রা ঘটনাটি জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

   

ওসি আরমান হোসেন বলেন, নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জুমার নামাজের সময় দুর্বৃত্তরা মা ও মেয়েকে হত্যা করে পালিয়ে যায়। কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়।

VfM

ওসি আরো বলেন, এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।