Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

গায়েবি কারণে কুষ্টিয়াতে অচল এক ও দুই টাকার কয়েন! নিচ্ছে না ব্যাংক পর্যন্ত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
গায়েবি কারণে কুষ্টিয়াতে অচল এক ও দুই টাকার কয়েন! নিচ্ছে না ব্যাংক পর্যন্ত

ভিক্ষুকরাও নিতে চাচ্ছে না এক ও দুই টাকার কয়েন। ছোট-বড় ব্যবসায়ী, হাট বাজার কোথাও চলে না এই কয়েন। গত দুই বছর ধরে অজানা কারণেই কুষ্টিয়া জেলাজুড়ে অচল হয়ে পড়েছে এই কয়েন।

ব্যবসায়ীদের অভিযোগ, কোনো ব্যাংক নিতে চায় না, ফলে অচল হয়ে পড়েছে কয়েনগুলো। ব্যবসায়ীরা বলছেন জনসচেতনতার অভাব, তাছাড়া প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নিলে জেলায় আবারও সচল হবে এক ও দুই টাকার কয়েন।

কুষ্টিয়ার হাট-বাজারে কেনাকাটা করতে গিয়ে খুচরা টাকা ক্রেতা অথবা বিক্রেতা উভয়ই ছাড় দিয়ে চলছেন। বড় ব্যবসায়ীরা এসব টাকা গ্রহণ করতে চায় না। তাছাড়া ব্যাংক থেকেও পড়তে হয় নানা ঝামেলায়। এ কারণে একেবারেই বন্ধ হয়েছে এই কয়েনের আদান প্রদান। ভুক্তভোগী জনসাধারণ ও ব্যবসায়ীরা বলছেন সব ব্যাংকগুলো এই কয়েন নিলে এই সমস্যার সমাধান হবে।

এ ব্যাপারে সোনালী ব্যাংকের কুষ্টিয়া শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকের একই নীতিমালায় চলে সব ব্যাংকগুলো। ব্যাংকে কিছু খুচরা কয়েন রাখার বাধ্যবাধকতা রয়েছে। আমার এখানে যথেষ্ট পরিমাণে কয়েন রাখা আছে।

জানতে চাইলে কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ কৌশিক আহমেদ অভিযোগ করে বলেন, ব্যবসায়ীরা কয়েন নিচ্ছে না কারণ ব্যাংকগুলো নিচ্ছে না। এগুলো না নেয়া অপরাধ। সরকার থেকে কয়েনগুলো বাতিল করা হয়নি। আমি সরকারের কাছে অনুরোধ করবো যেন এ ব্যাপারে জোরালো নির্দেশনা দেয়।

এদিকে, জেলা প্রশাসক এহতেশাম রেজা বলেন, কয়েনগুলো বৈধ, যেহেতু সরকারিভাবে কয়েনগুলো নিষিদ্ধ না, সেহেতু এগুলো নেয়ার আইনগত বাধ্যবাধকতা রয়েছে।

তিনি বলেন, জেলায় সকল ব্যাংকের প্রতিনিধিত্ব করে সোনালি ব্যাংক। সব ব্যাংকে দেয়ার জন্য আমি আমি চিঠি ইস্যু করবো। যদি এর ব্যত্যয় ঘটে, তবে আমি বাংলাদেশ ব্যাংকের কাছে রিপোর্ট করবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।