Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী সমাবেশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

   

সোমবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার বরমী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যুবদল নেতা সেলিম ফকির ও সিরাজ হোসেন ও ওয়াদুদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বরমী বাজারে জেলা বিএনপি নেতা শাখাওয়াত হোসেন সবুজ এক মাদকবিরোধী সমাবেশের আয়োজন করে। এতে জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। বিকেলে সমাবেশের সমর্থনে একটি মিছিল অনুষ্ঠান স্থলে যাওয়ার সময় ৩০ থেকে ৪০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে  দুই গ্রুপের অন্তত ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত সেলিম ফকির, ওয়াদুদ ও সিরাজ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এ ব্যাপারে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।