Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

গাজীপুরে ট্রেন না থামানোয় স্টেশন ইনচার্জকে মারধর

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
গাজীপুরে ট্রেন না থামানোয় স্টেশন ইনচার্জকে মারধর

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে বিরতিহীন ট্রেন না থামানোয় স্টেশন ইনচার্জসহ রেলের ছয়কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে। শনিবার বেলা সাড়ে ১১টায় জয়দেবপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

   

আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধরে আহত হয়েছেন- জয়দেবপুর রেলওয়ে স্টেশন ইনচার্জ মো. হানিফ আলী, নিরাপত্তা কর্মী রাশেদ মন্ডল, রাসেল হাওলাদার, আব্দুল মজিদ, মনির হোসেন ও মোশাররফ হোসেন। তাদের মধ্যে স্টেশন ইনচার্জ মো. হানিফ আলীকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

   

জানা গেছে, রাজধানীতে ঢাকা মেট্টো রেলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য গাজীপুর থেকে শতাধিক নেতাকর্মী ঢাকায় যাচ্ছিলেন। কিন্তু তারা যেসময় যেতে আগ্রহ প্রকাশ করেন ওই সময় কোন ট্রেন না থাকা এবং আন্তনগর ট্রেনে অতিরিক্ত ভিড়ের কারণে উঠতে না পারায় ক্ষুব্ধ হয়ে তারা স্টেশনে দায়িত্বরত কর্মকর্তাদের উপর হামলা চালায়।

   

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর মেট্রো থানার ওসি জিয়াউল হক জানান, এবিষয়ে সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।