Thursday, 3 September 2026
শিরোনাম
অর্থ-বাণিজ্য ফিচার

গাজীপুরের কালীগঞ্জে এক্সিম ব্যাংকের ১৪৭তম শাখার উদ্বোধন

admin • 22 Dec 2022, 06:27 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গাজীপুরের কালীগঞ্জে এক্সিম ব্যাংকের ১৪৭তম শাখার উদ্বোধন

গাজীপুরের কালীগঞ্জে এক্সিম ব্যাংকের ১৪৭তম শাখার উদ্বোধন করা হয়েছে। (০৭ ডিসেম্বর ২০২২) বুধবার  কালীগঞ্জ শাখায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

 

এক্সিম ব্যাংকের অ্যাডিশনাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধান মোঃ মইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইন চার্জ আনিসুর রহমান, এক্সিম ব্যাংকের জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান কাজী নেছার উদ্দীন আহমেদ এবং কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

 

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন ব্যাংকের বিভিন্ন সেবা ও সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি আরও বলেন এক্সিম ব্যাংক আপনাদেরই ব্যাংক, আপনারা এই ব্যাংকের উপর আস্থা রাখুন, আপনাদের সহযোগিতায় এই ব্যাংক সামনে এগিয়ে যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।