কুষ্টিয়ার কুমারখালীতে নিরীহ নিরপরাধ ফিলিস্তিনের গাজায় জায়নবাদী আগ্রাসী ইসরায়েল অমানবিক নিষ্ঠুর হামলার প্রতিবাদে আজ ( ২১ মার্চ ) শুক্রবার বাদ জুম্মা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুমারখালী কেন্দ্রীয় বড় জামে মসজিদ থেকে মাদরাসা ছাত্র কল্যাণ ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। সর্বস্তরের মুসলিম জনতার অংশ গ্রহনে বিক্ষোভ মিছিলটি হলবাজার বক চত্বর দিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড গোল চত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আফজাল হোসাইন, পাথরবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান, কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুল হালিম, সমাজসেবক আশিকুল ইসলাম চপল, এপিপি এ্যাডঃ রবিউল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী উপজেলা শাখার আহবায়ক ছাত্রনেতা আব্দুর রহমান প্রমূখ।
সমাবেশে বক্তারা ইসরায়েল কর্তৃক অমানবিক নিষ্ঠুর হামলার তীব্র নিন্দা জানিয়েবলেন, অবিলম্বে নিরীহ নিরপরাধ শিশু নারী পুরুষদের হত্যা যজ্ঞ বন্ধ করতে হবে। বক্তারা সকল ইসরাইলি পন্য বর্জনের আহবান করেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে হাজার হাজার তৌহিদী জনতা অংশ নেয়।





