Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গলায় লিচু আটকে প্রাণ গেল শিশুর

admin • 17 May 2023, 08:47 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গলায় লিচু আটকে প্রাণ গেল শিশুর

পঞ্চগড়ের আটোয়ারীতে গলায় লিচু আটকে রায়হান হোসেন নামে এক শিশুর (৪) মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) দুপুরের দিকে উপজেলার সোনাপাতিলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত রায়হান একই এলাকার আব্দুর রজ্জাকের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে লিচু খাচ্ছিল রায়হান। এ সময় অসাবধানবশত শিশুটি একটি লিচু খোসাসহ মুখে দিলে তার গলায় আটকে যায়। দ্রুত পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

 

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা শিশুর মৃত্যুর বিষয়টি  দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে  নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।