Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

গরুসহ ছিনতাই পিকআপ ভ্যান উদ্ধার করলো পুলিশ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
গরুসহ ছিনতাই পিকআপ ভ্যান উদ্ধার করলো পুলিশ

কুষ্টিয়ার কুমারখালীতে গরু সহ ছিনতাই পিকআপ ভ্যান উদ্ধার করেছেন থানা পুলিশ। সোমবার ভোড় সাড়ে ৪ টার দিকে সৈয়দ মাছ-উদ রুমী সেতুর টোল প্লাজার নিকট থেকে ছিনতাই পিকআপ সকাল ৭ টার দিকে পাংশা থেকে উদ্ধার করা হয়।

 

পিকআপ ভ্যান ড্রাইভার জাহাঙ্গীর আলম জানান, হাবিবুর রহমান নামের ব্যক্তির দুটি গরু ভাড়া নিয়ে রংপুর টেপা মধুপুর থেকে রাজবাড়ি রওনা দেন। ভোর সাড়ে ৪ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের মাছ-উদ রুমি সেতুর পুরাতন টোল প্লাজার সামনে পৌঁছালে তিনজন ব্যক্তি পথরোধ করে অস্ত্র দেখিয়ে তাদের মারধর করে।

 

এবং কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নিয়ে দুজনের হাত বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করার পর থানায় এজাহার জমা দেন বলে জানান।

 

কুমারখালী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, সংবাদ পাওয়া মাত্রই কুমারখালী থানার টিম সহ একাধিক টিম পুলিশি অভিযান শুরু করে এক পর্যায়ে পাংশা হাইওয়ে থানার সামনে থেকে পিকআপ সহ মালামাল উদ্ধার করা হয়। এসময় দুইজন আসামি আটক করা হয়েছে অজ্ঞাতনামা একজন ব্যক্তির আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।