Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

গরমে জ্ঞান হারিয়ে হাসপাতালে ২ স্কুলশিক্ষার্থী

admin • 07 Jun 2023, 08:33 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গরমে জ্ঞান হারিয়ে হাসপাতালে ২ স্কুলশিক্ষার্থী

নোয়াখালীর চাটখিলে প্রচণ্ড গরমে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (৭ জুন) দুপুরে ভীমপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কারিগরি কলেজে এ ঘটনা ঘটে।

 

অসুস্থ শিক্ষার্থীরা হলো ভীমপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কারিগরি কলেজের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্রী তানজিলা সুলতানা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের নবম শ্রেণির ছাত্রী কানিজ ফাতেমা রিয়া।

 

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, ওই দুই শিক্ষার্থী সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালে তারা সুস্থ ও স্বাভাবিক ছিল। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সহপাঠীরা।

 

চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার মোশতাক আহমেদ বলেন, বর্তমানে তারা আশঙ্কামুক্ত। তাদের চিকিৎসা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।