Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

গভীর রাতে নারীর ঘরে ইউপি সদস্য, গাছে বেঁধে রাখল স্থানীয়রা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
গভীর রাতে নারীর ঘরে ইউপি সদস্য, গাছে বেঁধে রাখল স্থানীয়রা

অনৈতিক কাজের অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য শরিফুল ইসলাম ও এক নারীকে এক গাছের সঙ্গে বেঁধে রাখে স্থানীয়রা।

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা অভিযোগ করেন, ইউপি সদস্য শরিফুল শুক্রবার রাত ১০টার দিকে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ছোট গোঁজা গ্রামে অনৈতিক কাজের উদ্দেশ্যে এক নারীর ঘরে ঢোকেন।

 

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই নারী ও শরিফুল ইসলামকে ধরে নিয়ে এসে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে সলঙ্গা থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। 

সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে থাকা উল্লাপাড়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আসাদ বিন রাহত খলিল জানান, শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য শরিফুল ইসলাম ও অজ্ঞাতপরিচয় এক নারীর গাছের সঙ্গে বেঁধে রাখার ভাইরাল হওয়া ভিডিওটি দেখে তিনি সলঙ্গা থানা পুলিশের সাথে কথা বলেন।

 

তিনি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। পরে তিনি জানতে পেরেছেন তার পরিষদের পার্শ্ববর্তী এলাকার ইউপি সদস্য স্থানীয় লোকজনের সহযোগিতায় কিছু অর্থের বিনিময়ে সামাজিকভাবে বিষয়টি মীমাংসা করেছেন।

ইউপি প্রশাসক আরো জানান, যেভাবেই সামাজিকভাবে বিষয়টি নিষ্পত্তি করা হোক না কেন, তিনি খতিয়ে দেখে ইউনিয়ন পরিষদের বিধি মোতাবেক ২-১ দিনের মধ্যে অভিযুক্ত ইউপি সদস্য শরিফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।

 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মনোজ কুমার নন্দী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত শরিফুল ইসলামের ভিডিওটি দেখার পর সংশ্লিষ্ট ইউপি প্রশাসক ও স্থানীয় লোকজন তাকে বিষয়টি অবহিত করেন। রাতেই তিনি তার পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান এবং সংশ্লিষ্ট ইউপি সদস্য ও নারীকে গাছ থেকে ছাড়ান।

 

তিনি বলেন, এখনো কেউ শরিফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেনি, করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।