Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

খোকসা পৌরসভার বিরুদ্ধে যুবদল নেতার মানববন্ধন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
খোকসা পৌরসভার বিরুদ্ধে যুবদল নেতার মানববন্ধন

অবৈধভাবে দখলে নেওয়া দোকান থেকে উচ্ছেদ করায়  কুষ্টিয়ার খোকসা পৌরসভার বিরুদ্ধে মানববন্ধন করেছেন খোকসা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক  রাজিবুল ইসলাম রাজিব।

 

 ২৯ অক্টোবর ( মঙ্গলবার ) সকালে খোকসা পৌরসভার সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবৈধভাবে পৌরসভার দোকান দখলের প্রায় ১ মাস পর উচ্ছেদ করেছেন পৌর কর্তৃপক্ষ। 

 

জানা যায়, দীর্ঘ ১৭ বছর পৌরসভার মাছ বাজারের টিনসেড ঘরের প্রথম দোকানে আলিম মিয়া রুনু মাছের ব্যবসা পরিচালনা করেন। আওয়ামীলীগ সরকার পতনের পর খোকসা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাজিবুল ইসলাম রাজিব তিনশত টাকার স্ট্যাম্পে তার বাবার নামে তৎকালীন মেয়র উল্লেখিত দোকান লিখে দিয়ে গেছেন দাবী করে দোকান ছাড়তে বলেন। এবং একপর্যায়ে বলপ্রয়োগ করে দোকান থেকে আলিম মিয়াকে সরিয়ে দখলে নেন। বিষয়টি পৌর কর্তৃপক্ষ জানার পর প্রায় ১ মাস পর দোকান তাদের দখলে নেন। এবং সোমবার পৌরসভার পক্ষ থেকে আলিম মিয়া রুনুকে দোকান বুঝিয়ে দেওয়া হয়। আলিম মিয়াকে দোকান ফিরিয়ে দেওয়ায় খোকসা মাছ বাজারের প্রতিটি ব্যবসায়ী আনন্দ প্রকাশ করেন।   

 

আলিম মিয়া রুনু জানান, রাজিব তার কাছে ৬০ হাজার টাকা সিকিউরিটি ও প্রতিমাসে ২ হাজার ৫ শত টাকা ভাড়া দাবী করেন। এবং ওইদিনই বলপ্রয়োগ করে ২০ হাজার টাকা ও এক মাসের ভাড়া নিয়ে যায়। পরবর্তীতে বাকী টাকা দিতে না পারলে দোকান থেকে তার সমস্ত মালামাল ফেলে দিয়ে দোকান দখলে নেয় রাজিব। একমাত্র উপার্জনের কর্মস্থল হারিয়ে তিনি দিশেহারা হয়ে পরেন। পরবর্তীতে পৌর কর্তৃপক্ষ দোকান উদ্ধার করে তাকে ফেরত দিয়েছেন  বলে জানান।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা জানান,  পৌরসভার দোকান অবৈধ দখলদারের কবল থেকে উদ্ধার করে প্রকৃত ব্যবসায়ীকে ফেরত দেওয়া হয়েছে । মানববন্ধন কর্মসূচির বিষয়ে তিনি কিছু জানেননা। এ ধরনের কর্মকাণ্ড করলে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।