Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

খোকসায় যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
খোকসায় যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা

কুষ্টিয়ার খোকসায় পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা করা হয়। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাতেলডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।

 

এতে খোকসা ইউনিয়নের পাতেলডাঙ্গি গ্রামের লোকমানের ছেলে আবু হাসান (৩৮) আহত হয়েছেন।

 

জানা গেছে, ১৫ দিন আগে মাঠে ঘাস কাটাকে কেন্দ্র করে উল্লেখিত গ্রামের জনি শেখের বাবা জাহিদ শেখের সঙ্গে আবু হাসানের বাবা লোকমানের বাগবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাত সাড়ে ১১টার দিকে জনি শেখ আবু হাসানের ওপর হামলা চালিয়ে কুপিয়ে ও পায়ে গুলি করে মারাত্মক আহত অবস্থায় ফেলে রেখে যায়।

 

স্থানীয়রা হাসানকে উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

 

খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, আবু হাসানকে কুপিয়ে ও গুলি করে আহত করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।