Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খোকসায় ভেজাল কৃষি ঔষধ ও কীটনাশক বিক্রির অপরাধে জরিমানা

admin • 22 Apr 2025, 06:40 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খোকসায় ভেজাল কৃষি ঔষধ ও কীটনাশক বিক্রির অপরাধে জরিমানা

কুষ্টিয়ার খোকসা উপজেলায় ভেজাল কৃষি ঔষধ ও কীটনাশক বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি দোকানে জরিমানা আদায় করা হয়েছে।

 

সোমবার (২১) এপ্রিল বিকালে খোকসা পৌরবাজারে অবস্থিত গণেশের সার ও কীটনাশক দোকানে এ অভিযান পরিচালনা করেন, মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় দোকান মালিক গণেশ চন্দ্রের ছেলে পিয়াস চন্দ্রকে ২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।

 

 উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল নোমানের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন জানান,ভেজাল পণ্য কৃষিতে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ আবারও প্রমাণিত হলে সংশ্লিষ্ট দোকান বন্ধ করে দেওয়া হবে এবং অর্থদন্ডের পাশাপাশি অন্যান্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।