Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
জেলার খবর

খোকসায় দুই অটোভ্যান চোর আটক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
খোকসায় দুই অটোভ্যান চোর আটক

কুষ্টিয়ার খোকসায় মো. বাদশা প্রামাণিক (২৯) ও মো. আনোয়ার (২৮) নামের দুই অটোভ্যান চোরকে আটক করেছে খোকসা থানা পুলিশ। (০১রা নভেম্বর ) শুক্রবার সন্ধ্যায় উপজেলার জানিপুর ইউনিয়নের ইচলাট এলাকা থেকে অটোভ্যান চুরি করার সময় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ভ্যান চোর মো. বাদশা প্রামাণিক উপজেলার গোপগ্রাম দক্ষিণপাড়ার ওমর আলী প্রামাণিকের ছেলে ও মো. আনোয়ার ওই গ্রামের দাউদ প্রামাণিকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গত শুক্রবার সন্ধ্যায় আসামীদ্বয় উপজেলার মালিগ্রাম থেকে ইচলাট গ্রামের মৃত আজাহার শেখের ছেলে মো. রফিক শেখের ব্যবহৃত ব্যাটারি চালিত অটোভ্যান চুরির সময় তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, আসামি বাদশার বিরুদ্ধে একাধিক চুরি, মাদক, খুন, অস্ত্র, মারামারিসহ ১৩টি মামলা রয়েছে এবং আসামি আনোয়ারের বিরুদ্ধে চুরি, খুনসহ ৩টি মামলা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।