Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

খোকসায় ইসলামী যুব আন্দোলনের পথসভা

admin • 01 Aug 2023, 08:41 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খোকসায় ইসলামী যুব আন্দোলনের পথসভা

কুষ্টিয়ার খোকসায় ইসলামী যুব আন্দোলন খোকসা উপজেলা শাখার উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ০১ আগষ্ট) বিকেলে খোকসা বাসষ্ট্যান্ড চত্বরে এসভা অনুষ্ঠিত হয় ।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খোকসা উপজেলার সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই।

পথসভায় আরও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার সেক্রেটারি জি.এম তাওহিদ আনোয়ার, ইসলামী যুব আন্দোলন কুষ্টিয়া জেলার সভাপতি হাফেজ তাওহীদুল ইসলাম, সহ-সভাপতি ক্বারী আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আহমাদুল্লাহ, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ সাব্বির হুসাইন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ আলী, সহ-সভাপতি আলহাজ্ব শেখ এনামুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতি মাহফুজুর রহমান, খোকসা উপজেলার সভাপতি আলহাজ্ব শাজাহান আলী, মাওলানা বাহা উদ্দিন আল মামুন, হাফেজ তাওসিফুর রহমান, মাওলানা নজরুল ইসলাম প্রমূখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।