Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

খুলনায় ডিমের দাম বেশি নেওয়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
খুলনায় ডিমের দাম বেশি নেওয়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনায় ডিমের মূল্য নিয়ে অনিয়ম করায় ৪টি প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে এ জরিমানা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ইব্রাহীম হোসেন এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, শনিবার (১২ আগস্ট) খুলনা মহানগরীর নিউমার্কেট বাজার, গল্লামারী বাজার ও বটিয়াঘাটা উপজেলার কৈয়া বাজারে ডিমের খুচরা, পাইকারি ও খামারি পর্যায়ে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ডিমের মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়ম থাকায় ৪টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীকে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়।

মো. ইব্রাহীম হোসেন ঢাকা পোস্টকে বলেন, ডিমের দাম বেশি নেওয়া ও মূল্য তালিকা না থাকার অপরাধে দুটি দোকান ও এক খামারিকে জরিমানা করা হয়েছে। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় একটি বেকারিকে জরিমানা করা হয়েছে।

ডিমের দাম বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে তিনি বলেন, উৎপাদন ঠিক রয়েছে। তবে খামারি ও ব্যবসায়ীরা বলছেন, ডিমের চাহিদা বেড়েছে। ফলে চাহিদা অনুযায়ী সরবরাহ করা সম্ভব হচ্ছে না। খুলনায় সবচেয়ে বড় ও লাল ডিম ১৩ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া আকারভেদে ছোট ডিম কমমূল্যে বিক্রি হচ্ছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব, জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জি, ক্যাব খুলনার সদস্য জেডএন সুমন ও আনসার সদস্যরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।