Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ সড়ক অবরোধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতিপক্ষের গুলিতে তিন ইউপিডিএফ কর্মীকে হত্যার প্রতিবাদে ইউপিডিএফ এ অবরোধের ডাক দেয়। অবরোধের ফলে জেলা শহরের সঙ্গে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। একইসঙ্গে বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ সড়কের যান চলাচল।

 

সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, সড়ক অবরোধ চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

প্রসঙ্গত, বুধবার (৩০ অক্টোবর) ভোরে পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ কর্মী সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা নিহত হন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।