Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

ক্লাসে বিশ্বনবীকে (সা.) নিয়ে কটূক্তি, শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ক্লাসে বিশ্বনবীকে (সা.) নিয়ে কটূক্তি, শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

কুষ্টিয়ার খোকসায় শ্রী গণেশ চন্দ্র বিশ্বাস নামে এক শিক্ষক হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করায় প্রতিবাদ সমাবেশ করেছেন ছাত্র-ছাত্রী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমরা।

রোববার দুপুরে উপজেলার মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেন তারা। অভিযুক্ত শিক্ষক গণেশ চন্দ্র বিশ্বাস ওই স্কুলের সহকারী শিক্ষক।

এর আগে, গত ৮ অক্টোবর অভিযুক্ত গণেশ মাস্টার অষ্টম শ্রেণির ইতিহাসের ক্লাস নেয়ার সময় হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে বিরূপ মন্তব্য করেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ প্রতিবাদ সমাবেশ করেছেন ছাত্র-ছাত্রী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমরা।

খোকসা থানার ওসি আব্দুল গফুর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় কটূক্তিকারীকে গ্রেফতার করার আশ্বাস দেওয়ায় আন্দোলনকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে স্কুল বন্ধ থাকায় আজ স্কুল খোলায় ছাত্র-ছাত্রীরা প্রতিবাদে নেমেছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।