কুষ্টিয়ায় বে-সরকারি টেলিভিশন ‘সময় টিভি’র স্টাফ রিপোর্টার ও কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য এস এম রাশেদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমারখালী প্রেসক্লাব।
সোমবার ( ২০ অক্টোবর) রাতে কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার ও সাধারন সম্পাদক সোহাগ মাহমুদ এক বিবৃতিতে বলেন, একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের কুমারখালী প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
আরো পড়ুন:কুষ্টিয়ায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগবিবৃতিতেতে আরো বলা হয়, এ মামলার পেছনে স্বার্থান্বেষী মহলের দুরভিসন্ধি ও হীন উদ্দেশ্য রয়েছে। সাজানো এ মামলা সাংবাদিকদের সামাজিকভাবে অপদস্ত ও হেয়প্রতিপন্ন করা অপচেষ্টার অংশ। মিথ্যা ও বানোয়াট এই মামলা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে ।
মিজান/ মিরর





