Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

কুষ্টিয়া সদর উপ‌জেলায় বালু ভ‌র্তি ট্রা‌কের ধাক্কায় না‌হিদুল ইসলাম রুপল (৩২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বি‌কেল সা‌ড়ে ৫টার দি‌কে লা‌হিনী বট‌তলা এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত না‌হিদুল ইসলাম কুষ্টিয়া শহ‌রের ডা: আবুল কা‌শেম লেন আড়ুয়‌াপাড়ার এলাকার আইয়ুব ইসলা‌মের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদল শাখার সা‌বেক যুগ্ম সম্পাদক ছি‌লেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বি‌কে‌লে না‌হিদুল ইসলাম মোটরসাইকেলে কুমারখালী উপ‌জেলা থে‌কে বা‌ড়িতে ফির‌ছি‌লেন। পথে লা‌হিনী বটতলা এলাকায় পৌঁছালে পিছন থেকে এক‌টি বালু বোঝাই ট্রাক তা‌কে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিট‌কে প‌ড়ে ট্রা‌কের চাকায় পৃষ্ট হ‌য়ে ঘটনাস্থলেই তি‌নি মারা যান। এ সময় চালক ও সহযোগী ট্রাক ফে‌লে রে‌খে পা‌লি‌য়ে যায়। না‌হিদু‌ল ইসলা‌মের মৃত‌্যুর খবর ছ‌ড়ি‌য়ে পর‌লে কু‌ষ্টিয়া জেলা বিএন‌পির আহবায়ক কুতুব উদ্দিন আহ‌মেদ, সদস‌্য সচিব প্রকৌশ‌লী জা‌কির হোসেন সরকারসহ বিএন‌পির অঙ্গ ও সহ‌যোগী সংগঠ‌নের নেতাকর্মীরা ঘটনাস্থ‌লে আসেন। কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোশারফ হো‌সেন ব‌লেন, লাশ‌টি ঘটনাস্থল‌ থে‌কে উদ্ধার ক‌রে জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ট্রা‌কের চালক ও সহ‌যোগী পালি‌য়ে গে‌ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।