Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইজিবাইক চালক কে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা মামলার পলাতক আসামি মোঃ হৃদয় (২৭) কে গ্রেফতার করা হয়েছে। মোঃ হৃদয় কুষ্টিয়া জেলার সদর থানার চরমিলপাড়া এলাকার আব্দুল আজিজের পুত্র।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ০৩ আগষ্ট ২০২৩ তারিখ কুষ্টিয়া জেলার সদর উপজেলার মজমপুরস্থ বানী সিনেমা হল গলির জনৈক মোজাফ্ফর তেল পাম্পের মালিকের ভাড়া বাসায় ইজিবাইক চালক নাজির আহমেদ হিরু(৪৬) নামক এক ব্যক্তিকে বাসায় ডেকে নিয়ে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার ইজিবাইক চুরি করে ও তার লাশ লুকানোর জন্য ঐ বাসার পশ্চিম-দক্ষিন কোনায় একটি আম গাছের গোড়ায় গর্ত করে মাটি দিয়ে পুতে রাখে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে মৃত নাজির আহমেদ হিরু এর ভাই মোঃ রাকিবুল ইসলাম(৪৪) বাদী হয়ে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার মামলা নং-৬১, তারিখ-২৪ আগষ্ট ২০২৩, ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড ১৮৬০। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় অদ্য ২৫ আগষ্ট ২০২৩ ইং তারিখ ভোর ০৫:৩০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন বড় বাজার রেল লাইন এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ হৃদয়(২৭) কে গ্রেফতার করা হয়। উক্ত আসামির নামে একাধিক মামলা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।