Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

কুষ্টিয়ায় তিন দিনব্যাপি ‘জেলা ইজতেমা’ শুরু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় তিন দিনব্যাপি ‘জেলা ইজতেমা’ শুরু

কুষ্টিয়ায় মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের অংশগ্রহণে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের ‘জেলা ইজতেমা’ শুরু হয়েছে। কুষ্টিয়া লাহিনী বটতৈল মডেল মসজিদ সংলগ্ন মাঠে এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাঠজুড়ে বিশাল প্যান্ডেল বানানো হয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার মুসল্লি সেখানে অবস্থান করছেন। নিরাপত্তার জন্য সেখানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

ইজতেমা আয়োজক কমিটির সূত্রে জানা যায়, ইজতেমায় প্রতিদিন গুরুত্বপূর্ণ বয়ান হবে। এতে দেশি-বিদেশি ওলামায়ে কেরামরা বয়ানে অংশ নেবেন। শনিবার (২ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ‘জেলা ইজতেমা’ শেষ হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

কুষ্টিয়া জেলা তাবলীগ জামায়াতের সাদ গ্রুপের আমির আতিকুর রহমান জানান, বৃহস্পতিবার ফজরের পর থেকে ইজতেমার মূল আমল শুরু হয়েছে। আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।