Tuesday, 27 October 2026
শিরোনাম
কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন!
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনে প্রবেশের আগে ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে। 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি স্টেশনে ঢোকার সময় হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ট্রেনটি প্ল্যাটফর্মে থামার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। এ সময় যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

তাৎক্ষণিকভাবে ট্রেনে থাকা কর্মীরা নিজস্ব অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনেন। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, আমরা পৌঁছানোর আগেই ট্রেনের স্টাফরা আগুন নিয়ন্ত্রণে এনেছিলেন। আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে।

 

রেলওয়ে সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডে ট্রেনের ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ট্রেনটি আর চালু রাখা সম্ভব হয়নি। পরে ঈশ্বরদী থেকে বিকল্প ইঞ্জিন এনে রাত ৮টার দিকে ট্রেনটি আবার যাত্রা শুরু করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।