Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় জামায়াতের ওলামা বিভাগের উদ্যোগে ইমাম সন্মেলন

admin • 13 Jun 2025, 08:03 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় জামায়াতের ওলামা বিভাগের উদ্যোগে ইমাম সন্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগের উদ্যোগে কুষ্টিয়া শহর ও সদর উপজেলার খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে ‌ইমাম সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

  শুক্রবার (১৩ জুন) সকালে হাজী শরিয়তুল্লাহ এতিমখানা অডিটোরিয়ামে এই সন্মেলন অনুষ্ঠি হয়।  

কুষ্টিয়া জেলা উলামা বিভাগের সভাপতি ও কুষ্টিয়া জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য হাফেজ মাওলানা জুলফিকার আলী সভাপতিত্বে জেলা ওলামা বিভাগের সেক্রেটার মাওঃ ইয়াসির আরাফাত জিহাদী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম।

 

এছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরণ্য আলেম বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুফতি আমির হামজা।

 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার, কুষ্টিয়া জেলা জামায়াতের সরকারী সেক্রেটারি ও কুষ্টিয়া-৩ সদর আসনের নির্বাচনী পরিচালক খায়রুল ইসলাম রবিন, কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ তরিকুল ইসলাম প্রমূখ।

 

বক্তারা বলেন, সমাজ পরিবর্তনের ক্ষেত্রে খতিব,ইমাম ও মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, আপনাদের উচিত মহল্লার অন্যায় বিরুদ্ধে সর্বদা সচেতনাতা বৃদ্ধি করা ও ইসলাম কি সমাজব্যবস্থা চায় সেটা সকলের মাঝে উপস্থাপন করা।

 

উক্ত সমাবেশে কুষ্টিয়া সদর উপজেলার কয়েক শতাধিক খতিব,ইমাম ও মোয়াজ্জিন অংশ গ্রহণ করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।