Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

কুষ্টিয়ায় চলছে লালনের তিরোধান দিবসের তিন দিনব্যাপী অনুষ্ঠান

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় চলছে লালনের তিরোধান দিবসের তিন দিনব্যাপী অনুষ্ঠান

কুষ্টিয়ায় চলছে ফকির লালন শাহ’র ১৩৪-তম তিরোধান দিবসের তিন দিনব্যাপী অনুষ্ঠান। এতে যোগ দিতে জেলার ছেউড়িয়ার আখড়াবাড়িতে পৌঁছেছেন দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত-দর্শনার্থীরা।

 

আজ শুক্রবার (১৮ অক্টোবর) দ্বিতীয় দিন সকালে বাল্য সেবার মধ্য দিয়ে শুরু হয় সাধু সঙ্গের কার্যক্রম। গুরু-শিষ্যের মধ্যে চলছে ভাব বিনিময়। দুপুরে পূণ্য সেবার মধ্য দিয়ে শেষ হবে সাধু সঙ্গের মূল আনুষ্ঠানিকতা।

 

সন্ধ্যায় সঙ্গীত মঞ্চে আমন্ত্রিত অতিথিদের আলোচনা সভার পর রাতভর চলবে লালনগীতি। লালন মেলাকে ঘিরে জোরদার করা হয়েছে আখড়াবাড়ির নিরাপত্তা ব্যবস্থা।

 

গোটা মেলা প্রাঙ্গন রয়েছে সিসি ক্যামেরার আওতায়। পুলিশের পাশাপাশি আছে র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।