Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

admin • 08 Nov 2023, 09:32 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় ৫শ গ্রাম গাঁজা সহ মোঃ মিঠুন আহমেদ (২৮) ও মোহাম্মদ আফতাব আলী (৩০) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যার দিকে কুষ্টিয়া শহর বাইপাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটককৃত মিটন আহমেদ মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের হাজীপাড়া এলাকার মো: শাহাজ উদ্দিন শেখের ছেলে এবং মো: আফতাব আলী একই এলাকার মোঃ রাহাত আলীর ছেলে।

 

কুষ্টিয়া ডিবি পুলিশের (ওসি) অনুপ নন্দী জানান, একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মাদকের কেনা-বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শহর বাইপাসের ত্রিমোহনী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে ৫শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

 

আটককৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা প্রক্রিয়া রয়েছে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।