Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

কুষ্টিয়ায় গণঅভ্যুত্থানে আহতদের মাঝে হেলথ কার্ড ও ঈদ সামগ্রী বিতরণ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় গণঅভ্যুত্থানে আহতদের মাঝে হেলথ কার্ড ও ঈদ সামগ্রী বিতরণ

কুষ্টিয়া জেলায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে হেলথ কার্ড ও ঈদ-উল-আজহার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার সময় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফয়সাল হোসেন এবং কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ, কুষ্টিয়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, নাজমুস সাকিব প্রমুখ।

 

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত ৪৩২ জনকে হেলথ কার্ড এবং ৫৮৪ জনকে ঈদ সামগ্রী প্রদান করা হয়।

 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মূলত কোনো দল ছিল না। কিন্তু আন্দোলনের পরবর্তী সময়ে অনেকগুলো ছোট ছোট দল হয়ে গেছে।’

 

এই আন্দোলনের উদ্দেশ্য কী ছিল এবং কিভাবে সকলে একত্রিত হয়েছিল, তা সবারই জানা আছে। জুলাই আন্দোলনে যারা সরাসরি যুক্ত ছিল এবং আহত হয়েছিল, আমরা তাদের যথাযথ সম্মান জানাবো। তবে এর মধ্যে যদি কেউ উপদ্রব সৃষ্টি করে থাকে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।