Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ এসএসসি ২০২৬

কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ

admin • 10 Aug 2026, 10:41 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ। এই বোর্ডে মোট ৯৫ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী পাশ করেছে। সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফল প্রকাশ করেন।

প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, এবার এ বোর্ড থেকে মোট ১ লাখ ৪৭ হাজার ২২৫ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিল। এর মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং ১ হাজার ৩৯০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

পাসের হারের দিক থেকে কুমিল্লা বোর্ডেও ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা। এই বোর্ডে ছেলেদের পাসের হার ৬৩.২৪ শতাংশ হলেও ছাত্রীদের পাসের হার দাঁড়িয়েছে ৬৬.৮৮ শতাংশ। মোট উত্তীর্ণদের মধ্যে ৫৮,১৯৬ জন ছাত্রী এবং ৩৭,২০৩ জন ছাত্র। বিপরীতে অকৃতকার্য হয়েছে মোট ৫০ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী।

প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী, এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ। এছাড়া মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ সকল বোর্ড মিলিয়ে দেশজুড়ে সর্বমোট গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।