Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

কুমারখালীতে ৪২৮ কেজি পোনামাছ অবমুক্তকরণ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ৪২৮ কেজি পোনামাছ অবমুক্তকরণ

কুষ্টিয়ার কুমারখালীতে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রাতিষ্ঠানিক জলাশয়, বর্ষাকালে প্লাবিত ধানক্ষেত, জলাভূমি, প্লাবন ভূমিতে ৪২৮ দশমিক ছয় কেজি কার্প জাতীয় পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কার্যালয়ের আয়োজনে সোমবার (২১ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরের জলাশয়ে ৭০ কেজি পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা ডা. নূরে আলম সিদ্দিকীসহ প্রমূখ।

এবিষয়ে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৩ -২০২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার অভ্যন্তরীণ জলাশয়, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে প্রায় ৪২৮ দশমিক ৬ কেজি কার্প জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।