Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে হাই-ফ্লাই পিজিয়ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

admin • 31 Jan 2025, 11:49 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে হাই-ফ্লাই পিজিয়ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

কুষ্টিয়ার কুমারখালীতে বাৎসরিক হাইফ্লাই পিজিয়ন প্রতিযোগীতার ১৫ তম পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ ( ৩১ জানুয়ারী) শুক্রবার সন্ধ্যায় কুমারখালী একতা হাইফ্লাই পিজিয়ন ক্লাব’র আয়োজনে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় উপজেলার পৌর শিশু পার্কের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে কুমারখালী একতা হাইফ্লাই পিজিয়ন ক্লাবের সভাপতি- মিজানুর রহমান লাল্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  ছিলেন ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী। অন্যান্যদের মধ্যে কুমারখালী একতা হাইফ্লাই পিজিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ খালিদ ইবাদুল্লা, প্রচার সম্পাদক অন্তর শেখ। কুষ্টিয়া হাইফ্লাই পিজিয়ন ক্লাব থানা পাড়া সভাপতি মো. হুজাইফা রতন, চৌরহাস হাইফ্লাই পিজিয়ন জন সভাপতি মোঃ শামীম শেখ লাল্টু, সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম শিমুল সহ অনেকে উপস্থিত ছিলেন।

 

বাৎসরিক পিজিয়ন প্রতিযোগীতায় ৬ ঘন্টা ৫৪ মিনিট অতিক্রম করে প্রথম হন রাজু আহমেদ, ৬ ঘন্টা ২৯ মিনিট অতিক্রম করে দ্বিতীয় হন রকি আহমেদ ও ৬ ঘন্টা ১৯ মিনিট অতিক্রম করে তৃতীয় হয় রফিকুল ইসলাম।

 

অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।