Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

কুমারখালীতে স্কাউটস কাব কার্নিভাল অনুষ্ঠিত

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
কুমারখালীতে স্কাউটস কাব কার্নিভাল অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ স্কাউটসের কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন সোমবার কুমারখালী মথুরনাথ (এমএন) পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত কার্নিভালের আয়োজন করে বাংলাদেশ স্কাউটসের কুমারখালী উপজেলা শাখা।

 

সোমবার ( ২৩ জুন ) সকালে কাব কার্নিভ্যালের উদ্বোধন এবং দুপুরে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

 

কুমারখালী উপজেলা স্কাউটসের কমিশনার মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা সহকারি প্রোগ্রামার আশিক আহমেদ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা খাতুন, এম এন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও জেলা স্কাউটসের সহসভাপতি শহিদুল ইসলাম, জেলা স্কাউটসের কোষাধ্যক্ষ আব্দুল জলিল ও উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সুপ্রিয়া রানী বিশ্বাস।

 

দিন ব্যাপী উক্ত কাব কার্নিভ্যালে উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী, ৩০জন কাব লিডার ও ৪০ জন বিভিন্ন স্তরের স্কাউটস লিডারগন অংশ গ্রহণ করেন। বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ক্ষুদে স্কাউটরা ছয়টি স্টেশনে আনন্দের সাথে তাদের পারফরমেন্স প্রদর্শক করে।

 

কার্নিভ্যালে অন্যান্যদের  মধ্য  সার্বিক তত্বাবধানে ছিলেন- আব্দুল লতিফ, সন্তোষ কুমার মদক, মুনসুর আলী, রবিউল আলম বাবু, মাহবুবুর রহমান, মোজাহারুল ইসলাম মিলন, মাসুদুর রহমান, আবু নইম মিয়া , আরিফ হোসেন,আব্দুস সালাম, ইমান আলী, আব্দুল মোমিন, খসরুল আলম, সামিউল আজম, খোন্দকার মোস্তফা সাহিন, নিলুফা ইয়াসমিন, সাহানা কলি, সামসুন্নাহার প্রমূখ। এছাড়াও কাব কার্নিভ্যালে মাধ্যমিক স্কুলের ৯জন স্কাউট সার্বিক সহায়তা করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।