Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে সরিষার উন্নত জাত চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস

admin • 02 Feb 2025, 09:35 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে সরিষার উন্নত জাত চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস

কুষ্টিয়ার কুমারখালীতে বিনা উদ্ভাবিত সরিষার উন্নত জাত বিনা-৯ এর সাথে বারি সরিষা-১৪ এবং টরি-৭ এর প্রায়োগিক পরীক্ষাণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনিষ্টিটিউট উপকেন্দ্রের আয়োজনে সদকী ইউনিয়নের হিজলাকর এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও মাগুরা বিনা উপকেন্দ্রের ইনচার্জ ড. সুহান চৌহান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনিষ্টিটিউটের মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। এসময় বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনিষ্টিটিউটের সিএসও ড. মো. হোসেন আলী , পিএসও এবং প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, পিএসও এবং উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ উপপরিচালক মো. রফিকুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোঃ রাইসুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।