কুষ্টিয়া জেলার কুমারখালীর সদকী ইউনিয়নের জিলাপিতলায় রাস্তা কার্ফেটিং করার দাবিতে মানববন্ধন হয়েছে। ৭ ই জুলাই সোমবার সকাল ১০ টায় সদকী ইউনিয়নের জিলাপিতলায় স্হানীয় জনগণ এই কর্মসূচি পালন করে।
মানববন্ধন থেকে স্হানীয় জনগণ দাবি করেন, জিলাপিতলা বাজার থেকে হিজলাকর উত্তর মুলগ্রাম বালির ঘাট পর্যন্ত রাস্তা কার্ফেটিং করতে হবে। তা-না হলে এই জনদুর্ভোগ থেকে মুক্তির স্বার্থে আরো বড় আন্দোলন গড়ে তুলা হবে।
দীর্ঘ এই জনদুর্ভোগ থেকে মুক্তির জন্য স্হানীয় জনগণ মানববন্ধন কর্মসূচি পালনকালে আরো বলেন, আমরা দীর্ঘ দিন যাবৎ রাস্তা কার্ফেটিং করার দাবিতে জনপ্রতিনিধিদের জানিয়ে আসছি কিন্তু কেউই আমাদের দাবি পূরণ করেনি বরং বিভিন্ন সময় মিথ্যা আশ্বাস দিয়েছে। এবার আর কোন আশ্বাসে বিশ্বাস কারিনা। আন্দোলন করেই দাবি আদায় করবো ইনশাআল্লাহ।
রাস্তা কার্ফেটিং করার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন, সদকী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম, সাবেক মেম্বার শাহজাহান আলী মোল্লা সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।





