Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

admin • 05 Mar 2025, 09:42 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (৫ মার্চ ) বিকেলে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় হোগলা জোতপাড়া এতিমখানা ও নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে অত্র মাদ্রাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শিক্ষক ও দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহমুদ শরীফের সঞ্চালনায় আলোচনা সভায় অত্র মাদ্রাসার সভাপতি সিদ্দিকুর রহমান লালনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির আফতাব উদ্দিন।

 

অন্যান্যদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার নায়েবে আমির আফজাল হোসেন, ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ শাখার আমির আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সদস্য ও জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হান্নান, জোতপাড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা শিপন আলী, ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুরুজ আলী বিশ্বাস,  কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সাগর শেখসহ কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাবের  সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।