Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

কুমারখালীতে 'মুক্ত আলো' সাহিত্য পত্রিকার প্রকাশনা উৎসব

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কুমারখালীতে 'মুক্ত আলো' সাহিত্য পত্রিকার প্রকাশনা উৎসব

গাজাসহ ফিলিস্তিনি জুড়ে ইসরাইলের অন্যায়ভাবে হত্যাযজ্ঞের প্রতিবাবে কুমারখালী থেকে প্রকাশিত হলো লিটন ম্যাগাজিন মুক্ত আলো। কুমারখালী সাহিত্য সংসদের আয়োজনে বুধবার (৪মে) সকালে উপজেলার কাঙ্গাল হরিনাথ জাদুঘরের অডিটোরিয়ামে মুক্ত আলোর প্রকাশনা সভা অনুষ্ঠিত হয়।

 

কবি ও সাংবাদিক কাজী সাইফুলের সঞ্চালনায় ও কুমারখালী সাহিত্য সংসদের সভাপতি রহমান আজিজের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে  উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসেন, কুমারখালী উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান।

 

অনুষ্ঠানে কুমারখালী সাহিত্য সংসদের প্রকাশিত "মুক্ত আলো" আমন্ত্রিত অথিতিবৃন্দের হাতে তুলে দেওয়া হয়। এই প্রকাশনার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে গাজায় দিনের পর দিন ইজরাইলের নানান অত্যাচার। ফুটে উঠেছে হাজার হাজার নিরিহ মানুষে কিভাবে হত্যা করছে ঘাতক ইজরাইল।

 

এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন-ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, রবীন্দ্র গবেষক  এস এম আফজাল, কবি ও গবেষক সোহেল আমিন বাবু, নাট্যকার লিটক আব্বাস, মাহমুদ শরীফ, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আতিকুর রহমান সবুজ, কুমারখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহাগ মাহমুদ খান,  ওলামা পরিষদ নেতা হাফেজ জুলফিকার আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আব্দুর রহমান, ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী প্রমূখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।