Saturday, 31 October 2026
শিরোনাম
শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’-ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এক মাস: শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ,পাসের হার ৫২.১২ শতাংশ বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
জেলার খবর

কুমারখালীতে বিশিষ্ট ব্যক্তি ও এতিম ছাত্রীদের সাথে প্রীতিভোজ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বিশিষ্ট ব্যক্তি ও এতিম ছাত্রীদের সাথে প্রীতিভোজ

মানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী সংস্থা ইয়থ ডেভলপমেন্ট ফোরামের আয়োজনে কুষ্টিয়ার কুমারখালীতে বিশিষ্ট ব্যক্তি ও এতিম ছাত্রীদের সাথে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে হাজী কিয়ামত আলী বিশ্বাস ও গেদিরন নেছা বালিকা এতিমখানায় এই প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

সাংবাদিক ও শিক্ষক মাহমুদ শরীফের পরিচালনায় অনুষ্ঠানে কুমারখালী ও খোকসা উপজেলার শতাধিক বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক ব্যাংকার, রাজনীতিক, সাহিত্যিক, ধর্মীয় নেতা, গবেষক, সমাজসেবক, শিল্পী, সংগঠক ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা ও শেষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।