কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুমারখালী থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও থানা বিএনপি’র সাবেক সদস্য মোঃ রাসেল উদ্দিন বাবু।
রোববার (২৬ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়ে মূল শহর প্রদক্ষিণ করে হলবাজার গিয়ে শেষ হয়। পরবর্তীতে উপজেলা বিএনপি’র কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনছার প্রামানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মনোয়ার হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব মাকছুদুল মমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনছার মিলন, উপজেলা বিএনপির সদস্য ডা. মোঃ আব্দুল হান্নান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





