Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন ম্যুরাল উদ্বোধন

admin • 14 Aug 2023, 05:22 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন ম্যুরাল উদ্বোধন

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন ম্যুরালের উদ্বোধন হয়েছে।

সোমবার (১৪ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ম্যুরালের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রহিম, জেলা পরিষদের সদস্য মোঃ সেলিম, পৌর আওয়ামী লীগের সদস্য জাকারিয়া খান জেমস, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আকাশ রেজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেলসহ প্রমূখ।

জানা গেছে, উপজেলা পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব খাতের ১০ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে ম্যুরালটি নির্মাণ করে খোকসার খান এন্টার  প্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ম্যুরালের দ্বার উন্মোচন করা হয়েছে।

কুমারখালীর উপজেলা পরিষদ চত্বরে সোমবার দুপুরে বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন ম্যুরাল উদ্বোধন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।