Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

কুমারখালীতে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুমারখালীতে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

কুষ্টিয়ার কুমারখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। শনিবার (৪ নভেম্বর) বেলা ১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন ও বাটিকামারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

   

নিহত আব্দুস সামাদ (৬৫) কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত হোসেন আলীর ছেলে। অপরদিকে আহতরা হলেন বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর (৭০), চাপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক (৬০), রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহনপুর এলাকার আজিজ মোল্লার ছেলে হৃদয় আহমেদ লিপু (৩০) ও মফিজুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (২৮)।

 

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বেলা ১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের বাটিকামারা এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে অপর মোটরসাইকেল ধাক্কা দিলে আবু বক্কর ও আব্দুর রাজ্জাক আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

   

অন্যদিকে একই সময়ে আব্দুস সামাদ সাইকেল চালিয়ে আঞ্চলিক মহাসড়ক পার হয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের সামনের চিড়ার মিলে যাচ্ছিলেন। সে সময় একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। এতে সামাদসহ মোটরসাইকেল চালক লিপু ও আরোহী জসিম আহত হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চিকিৎসাধীন অবস্থায় সামাদ মারা যায়।

   

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মরিয়ম জামিলা জানান, প্রায় একই সময়ে দুই দুর্ঘটনায় পাঁচজন হাসপাতালে আসেন। তার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সামাদ নামে একজন মারা গেছেন।

 

আহতদের মধ্যে আবু বক্করকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয় এবং অপর দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

   

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আসিফ ইকবাল জানান, পৃথক দুর্ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।