Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

কুমারখালীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কুমারখালীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

কুষ্টিয়ার কুমারখালীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১ টার দিকে কুষ্টিয়া -রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের নন্দলালপুর ইউনিয়নের বাঁশআড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত হয়েছেন নাটোরের লালপুর উপজেলার শিমুল হোসেনের ছেলে রতন হোসেন (২৪)। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।

জানা যায়, শুক্রবার রাত ১১ টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা চাউল বাহী ট্রাক সৈয়দ মাছ-উদ রুমী সেতুর পূর্ব দিকে বাঁশআড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কুষ্টিয়া থেকে আসা ট্রাকটি উল্টে খাদে পরে গেলে চালক রতন হোসেন ঘটনাস্থলে মারা যান। পরবর্তীতে কুমারখালী থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।