Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

কুমারখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কুমারখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে কুষ্টিয়ার কুমারখালীর পান্টির ঢাঁশা বালিকা বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র পান্টি ইউনিয়ন শাখার আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক শেখ রেজাউল করিম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি।

এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায় ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ, জেলা বিএনপির কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক সামসুল জাহিদ। খোকসা উপজেলা বিএনপি'র সদস্য সচিব অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন। কুমারখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি কিয়াম বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম। এছাড়াও এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ইফতার মাহফিলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মকছেদ আলী মোল্লা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।