Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

কুমারখালীতে এম এ মজিদ শিক্ষার্থী কল্যাণ ট্রাষ্ট-এর বৃত্তি প্রদান

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কুমারখালীতে এম এ মজিদ শিক্ষার্থী কল্যাণ ট্রাষ্ট-এর বৃত্তি প্রদান

কুষ্টিয়ার কুমারখালীতে এম এ মজিদ শিক্ষার্থী কল্যাণ ট্রাষ্ট–এর বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এই বৃত্তি প্রদান করা হয়।

 

তৃতীয় বছরের মত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের নবনিযুক্ত সভাপতি শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

 

প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মোফাজ্জেল হোসাইন সোহাগ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক রেজাইল হক, মাহমুদ শরীফ, আব্দুর রহমান, আলমগীর হোসেন, জিহাদ হোসেন প্রমূখ।

 

আলোচনা শেষে প্রতি শ্রেনিতে ২০২৪ খ্রীস্টাব্দের বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীনি এবং এসএসসি পরীক্ষার্থীদের হাতে দুই লক্ষাধিক টাকা তুলে দেওয়া হয়। এসময় চলতি বছরের প্রথম তিন মাসের বৃত্তির টাকাও প্রদান করা হয়েছে। এম এ মজিদ এর আমেরিকা প্রবাসী সন্তানেরা এই উপবৃত্তির অর্থায়ন করে থাকেন।

 

কুমারখাল িউপজেলার জোতমোড়া নিবাসী ব্যাংক/বীমা কর্মকর্তা মরহুম এমএ মজিদ অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ১৯৯৭ সালে নারী শিক্ষার জন্য যদুবয়রা ইউনিয়নের একমাত্র স্বতন্ত্র এই বিদ্যালয়টি নিজ গ্রামে প্রতিষ্ঠা করেছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।