‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশদারিত্বে অগ্রগতি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এবং পরবর্তীতে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম নান্নু এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন। অন্যান্যদের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী নাজমুল হক, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ সহ অনেকে উপস্থিত ছিলেন ।





