Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে অপারেশন ডেভিল হান্টে দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

admin • 20 Jul 2025, 10:56 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে অপারেশন ডেভিল হান্টে দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামীলীগ নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার রাতে উপজেলার বিভিন্ন একালায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, কুমারখালী পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কুমারখালী পৌর আওয়ামীর যুগ্ম সাধারন সম্পাদক আকামুদ্দিন আকাই (৫৬) তিনি বাটিকামারা গ্রামের মৃত হারান শেখের ছেলে। অপর ব্যাক্তি হলেন, কুমারখালী থানা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আল আলামিন (২৫) তিনি জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, আসামী আল আমিন নিজ বাড়ী হইতে ১১.২৫ মিনিটের সময় এবং আসামী আকামুদ্দিন এর নিজ বাড়ী হইতে গ্রেফতার করা হয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়, অত্র মামলার বাদী একজন বৈষম্য বিরোধী ছাত্রনেতা।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘ডেভিল হান্ট অপারেশনে কুমারখালী পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কুমারখালী পৌর আওয়ামীর যুগ্ম সাধারন সম্পাদক ও নিষিদ্ধ থানা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক দুজনকে আটক করা হয়েছে। পরে একটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।