Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে সচেতনতা মূলক প্রতিবাদ সভা

admin • 19 Apr 2025, 06:10 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে সচেতনতা মূলক প্রতিবাদ সভা

কুষ্টিয়ার কুমারখালীতে উচ্চস্বরে ডিজে বক্স, মাদক, ইভটিজিং, ও সকল অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে প্রশাসনিক ও সামাজিক পদক্ষেপ গ্রহনের দাবিতে সচেতনতা মূলক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার ( ১৮ এপ্রিল ) বিকেলে বাটিকামারা ও দূর্গাপুর পূর্বপাড়া এলাকাবাসীর আয়োজনে উপজেলার দূর্গাপুর পূর্বপাড়া মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইসলামী চিন্তাবীদ, গবেষক ও সমাজকর্মী মুফতি শাব্বির আহমাদ আযহারী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান।

 

অন্যান্যদের মধ্যে ইসলামী আন্দোলন কুমারখালী থানা শাখার সভাপতি ডা. গোলাম সরোয়ার, বাংলাদেশ খেলাফত মজলিস কুমারখালী থানা শাখার সভাপতি সাইফুল্লাহ খালিদ,হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমারখালী থানা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হুসাইন মাযহারী,  কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমির, সাংবাদিক হাবিব চৌহান, সাংবাদিক কে এম আর শাহীন সহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।