Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

কুড়িগ্রামে নাতনির শোকে মারা গেলেন দাদিও

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
কুড়িগ্রামে নাতনির শোকে মারা গেলেন দাদিও

কুড়িগ্রামে পানিতে ডুবে মারা গেছে ৯ বছর বয়সী নাতনি মিনা খাতুন। সেই শোকে স্ট্রোক করে মারা গেছেন মর্জিনা বেগম (৫৫) নামের ওই শিশুর দাদিও। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামে। ওই গ্রামের মফিজুল হকের বাড়িতে ঘটনাটি ঘটে।

 

নিহতরা মফিজুল হকের মা ও মেয়ে। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে মিনা খাতুন (৯) এর মৃত্যু হয়। নাতনির সেই মৃত্যু শোক না পেরুতেই ওই দিন রাতেই স্ট্রোক করে প্রাণ হারান দাদিও। তাদের মৃত্যু সংবাদে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

 

ওই গ্রামের প্রতিবেশী আব্দুল মালেক বলেন, পরিবারের সবাই একসাথে মৃত নাতনির আনুষ্ঠানিকতা নিয়ে কথাবার্তা শেষে ঘুমানোর আগেই দাদি স্ট্রোক করে মারা যান। ওই দাদি ছোট থেকে নাতনি মিনাকে মানুষ করেছে। তাকে নিয়ে দুঃশ্চিতায় হয়তো দাদি মারা গেলেন।

 

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে মিনা খাতুনের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তার দাদি মর্জিনা বেগমও রাতে স্ট্রোক করে মারা গেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।