Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার

admin • 29 Oct 2024, 09:44 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় সৎ পিতার হাতে ধর্ষণের শিকার হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী মেয়ে। এ ঘটনায় সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সৎ পিতাকে চকরিয়া পৌরশহরের সবুজবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

ঐ কিশোরীর মা বলেন, গত চার বছর আগে টেকনাফ উপজেলার এক বাসিন্দার সঙ্গে আমার বিয়ে হয়। এটি দুজনের দ্বিতীয় বিয়ে। আমার আগের স্বামীর সংসারের মেয়েসহ চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকায় ভাড়া বাসায় থাকি। বিভিন্ন কাজে ঘরের বাইরে গেলে আমার মেয়েকে বেশ কয়েকবার ধর্ষণ করে স্বামী।

 

গত শনিবার ঘরে না থাকার সুযোগে স্বামী আমার মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি আমাকে জানালে মেয়েকে নিয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করাই। পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়। বিষয়টি জানার পর স্বামী ওইদিন পালিয়ে যায়।

 

তিনি আরো জানান, পরে সোমবার রাতে স্বামীকে বাসায় আসতে বললেও আসতে চায় না। তার মোবাইলে এক হাজার টাকা বিকাশ করে কৌশলে বাসায় এনে থানা পুলিশকে খবর দিই। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, সৎপিতা ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।