Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের মানববন্ধন আজ

admin • 20 Oct 2024, 09:46 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের মানববন্ধন আজ

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের উদ্যোগে সর্বস্তরের ছাত্র-ছাত্রীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে আজ রোবাবর (২০ অক্টোবর)। 

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের নামে মামলা দিয়ে হয়রানি ও পরিকল্পিতভাবে বিদ্যুৎ বিপর্যয় ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে। 

জানা যায়, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের নামে মামলা দিয়ে হয়রানি ও পরিকল্পিতভাবে বিদ্যুৎ বিপর্যয় ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। রোববার কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সামনে সর্বস্তরের ছাত্র-ছাত্রীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। বিষয়টি স্থানীয় এবং পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। মানববন্ধনে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীর সন্তানরা অংশ নেবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।