Saturday, 31 October 2026
শিরোনাম
দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’-ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এক মাস: শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ,পাসের হার ৫২.১২ শতাংশ বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত।
জেলার খবর

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি ভাঙচুর-আগুন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি ভাঙচুর-আগুন

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের জেলা শহরের বাড়ি ভাঙচুরের পর আগুন দিয়েছে ছাত্র-জনতা। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টি এলাকায় অবস্থিত এ বাসায় প্রথমে ভাঙচুর পরে আগুন দেওয়া হয়।

 

এর আগে, সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় বুলডেজার দিয়ে গুড়িয়ে দেওয়া শুরু হয়। আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি চৌরাস্তা মোড়ে সৈয়দ নজরুল ইসলামসহ চার নেতার নামে স্থাপিত ম্যুরালটি এস্কেভেটর দিয়ে ভাঙচুর করা হয়।

 

এছাড়া, আজ দুপুরেই কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সদর বাজার মোড়ে স্থাপিত সাবেক চার রাষ্ট্রপতির ম্যুরাল ভাঙচুর করে ছাত্র-জনতা। এসময় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল হোসেনের মার্কেটের ব্যবসায়ীরা ভাঙচুর ও লুটপাটের ভয়ে দোকান থেকে মালামাল সরিয়ে নেন।

 

অপরদিকে, আজ দুপুরের দিকে জেলার পাকুন্দিয়া উপজেলা পরিষদ এলাকায় স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। এছাড়া গতকাল রাতে জেলা আওয়ামী লীগ অফিসে ভাঙচুর করে আগুন দেয় ছাত্র-জনতা। এছাড়া বিভিন্ন শ্লোগান দিয়ে পাশের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।